সর্বশেষ

ঠাকুরগাঁও সংবাদ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নাগরিক হিসেবে দায়িত্ব পালন না করলে ২০ কোটির দেশে সব করা সম্ভব নয়: মির্জা ফখরুল

দেশের প্রতিটি মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ নিজেদের দায়িত্ব পালন না করলে ২০ কোটি মানুষের এই দেশে সরকারের পক্ষে একা সব কাজ করা সম্ভব নয়। ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের গেট সভা

ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ৩ দফা দাবিতে চার দিনব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এক গেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মিল গেটে আয়োজিত এই সভায় শ্রমিক নেতারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।